মেহরাবের ভিতর দাঁড়ানোর হুকুম কি?
প্রশ্ন: নামায পড়ার সময় ইমাম পুরোপুরি মেহরাবের ভিতর দাঁড়ানোর হুকুম কি?
উত্তর:-
বিসমিল্লাহির রাহমানির রাহিম
জামাতে নামায পড়ার সময় ইমাম পুরোপুরি মেহরাবের ভিতর দাঁড়ানো মাকরূহ। তবে যদি পায়ের গোড়ালীর কিছু অংশ মেহরাবের বাহিরে তথা মসজিদে থাকে তাহলে মাকরূহ হবে না। একাকী নামায পড়ার সময় মেহরাবের ভিতর পড়তে কোন সমস্যা নেই।
এছাড়া যদি মুসল্লীদের ভীরের কারণে স্থান সংকুলান না হয়, তাহলেও ইমাম পুরোপুরি মেহরাবের ভিতর দাঁড়ালেও মাকরূহ হবে না।
ويكره قيام الإمام وحده فى الطاق وهو المحراب، ولا يكره سجوده فيه إذا كان قائما خارج المحراب (الفتاوى الهندية)
لا يكره قيام الإمام فى الطاق عند الضرورة بأن ضاق المسجد على القوم (رد المحتار)
والله اعلم بالصواب
মুফতি মুহাম্মদ আল-আমিন
প্রভাষক ( আরবি)
হযরত শাহজালাল ফাযিল মাদরাসা, সিলেট।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন