সদকাতুল ফিতর
সাদক্বাতুল ফিতর মুফতি মুহাম্মদ আল-আমিন ফিতরা আরবী শব্দ, যা ইসলামে যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর নামে পরিচিত। ফিতর বা ফাতুর বলতে সকালের খাদ্যদ্রব্য বোঝানো হয় যা দ্বারা রোজাদারগণ রোজা ভঙ্গ করেন। যাকাতুল ফিতর বলা হয় ঈদুল ফিতর উপলক্ষে গরীব দুঃস্থদের মাঝে রোজাদারদের বিতরণ করা দানকে। যদি পহেলা শাওয়াল আবাস গৃহ,খাদ্য দ্রব্য,পরিদেয় বস্তু,ঘরের সারঞ্জামাদি ও চলাচলের বাহন ব্যতীত কারো কাছে নিসাব পরিমাণ মাল অর্থাৎ সাড়ে সাত তোলা সোনা অথবা সাড়ে বাহান্ন তোলা রুপা তাকে তাহলে তার উপর সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। নিসাব পরিমাণ মাল না হলে আদায় করা ভালো এবং সওয়াবের কাজ। শর্ত সাপেক্ষ মুসলমান নারী-পুরুষ, ছোট-বড়, সকলের জন্য আদায় করা ওয়াজিব। এ মর্মে হাদীছে এসেছে- عَنِ ابْنِ عُمَرَ قَالَ فَرَضَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم زَكَاةَ الْفِطْرِ صَاعًا مِنْ تَمَرٍ أَوْ صَاعًا مِنْ شَعِيْرٍ عَلَى الْحُرِّ وَالْعَبْدِ وَالذَّكَرِ وَالأُنْثَى وَالصَّغِيْرِ وَالْكَبِيْرِ مِنَ الْمُسْلِمِيْنَ وَأَمَرَ بِهَا أَنْ تُؤَدَّى قَبْلَ خُرُوْجِ النَّاسِ إِلَى الصَّلاَةِ. متفق عليه "ইবনে ওমর বলেন, রাসূলুল্লা...