পোস্টগুলি

জুন, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কুরবানির ইতিহাস, ফাযায়েল ও মাসায়েল

কুরবানির ইতিহাস, ফাযায়েল ও মাসায়েল মুফতি মুহাম্মদ আল-আমিন কোরবানি শব্দের অর্থ হচ্ছে, নিকটবর্তী হওয়া, সান্নিধ্য লাভ করা, প্রবাহিত করা, জবাই করা। কুরআনুল কারিমে এটি দুই অর্থে ব্যবহৃত হয়েছে। আল কুরআনে সূরা আল মায়েদার ২৭ নম্বর আয়াতে উল্লেখ আছে,اِذۡ قَرَّبَا قُرۡبَانًا অর্থাৎ "যখন তার দু‘জনে কোরবানি পেশ করলো বা পশু জবাই করলো, বা জবাই করে ফেলে আসল"। সূরা আল কাওসারে বলা হয়েছে, فصل لربك وانحر. অর্থাৎ "হে নবী! আপনার ‘রব’ এর স্মরণে সালাত আদায় করুন ও তাঁর সন্তুষ্টির জন্যে কোরবানি করুন"। পরিভাষায়- আল্লাহ তা'য়লার সন্তুষ্টি অর্জনের জন্য সাহিবে নিসাব ঈদুল আযহার দিন সমুহে নির্দিষ্ট প্রাণী জবাই করাকে কুরবানি বলে। কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস : দুনিয়ায় মানব বসতির শুরুতেই কোরবানির প্রচলন শুরু হয়েছে। পৃথিবীর প্রথম মানুষ আমাদের আদি পিতা ও নবী হজরত আদম (আ.) এর সন্তান কাবিল ও হাবিল এর বিবাহকে কেন্দ্র করে কুরবানির যাত্রা শুরু হয়। এ ব্যাপারে আল্লাহ তায়ালার ঘোষণা হচ্ছে- واتۡلُ عَلَیۡہِمۡ نَبَاَ ابۡنَیۡ اٰدَمَ بِالۡحَقِّ ۘ اِذۡ قَرَّبَا قُرۡبَانًا فَتُقُبِّلَ مِنۡ اَحَدِہِمَا وَ لَمۡ یُتَق...